ব্যান্ডউইথ ক্ষমতার বড় পার্থক্য
EPON-এর স্পিড প্রতি পন পোর্টে সিমেট্রিক ১.২৫ জিবিপিএস (1.25 Gbps)। অন্যদিকে GPON দেয় ডাউনলিংক ২.৪৮৮ জিবিপিএস (2.488 Gbps) এবং আপলিংক ১.২৪৪ জিবিপিএস। অর্থাৎ একটি GPON পোর্টে দ্বিগুণ ইউজারকে হাই-স্পিড দেওয়া সম্ভব।
খরচ বনাম দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ
EPON ওএলটি ও অনুর দাম কিছুটা কম হলেও গ্রাহক সংখ্যা বাড়লে নতুন ফাইবার টানতে হয়। GPON-এ একই ফাইবারে ১২৮ জন গ্রাহক চালানো যায় বলে ক্যাবলিং ও স্প্লিটারের খরচ প্রায় ৪০% কমে যায়।
fiberNox-এর স্মার্ট ব্যান্ডউইথ ক্যালকুলেটর
fiberNox সিস্টেমে ওএলটির প্রতিটি পন পোর্টের মোট গ্রাহক ও লাইভ ট্রাফিক সামারি দেখা যায়, যাতে কোনো পন পোর্টে ওভারসাবস্ক্রিপশন হওয়ার আগেই সতর্ক হওয়া যায়।